অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবেসহ দেশের চলমান পরিস্থিতিতে তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলন থেকে তিন দফা ঘোষণা করা হয়।
তিন দফার মধ্যে রয়েছে
১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
২. আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।