বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এক বার্তায় সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এই তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে জরুরি সম্মেলন ডাকা হয়।

দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত