নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে জেলা বিএনপি পরিচালনার জন্য ৫ সদস্যের (আংশিক) আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয় একই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক তিনজন সোহেইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।