ঝালকাঠি জেলা সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহারনামীয় আসামি আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার ওপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানার দায়েরকৃত তিনটি মামলার এজাহারনামীয় আসামি। ঝালকাঠি সদর থানার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।