মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আল-আমিন (৩৫)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন কুড়িগ্রামের পাঁচগাছি উপজেলার গাড়ীমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন লাইন পারাপার হওয়ার সময় ওই যুবক ট্রেনের নীচে কাটা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।