রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আনুমানিক রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুনে কাজ করছে। ইউনিটগুলো খবর পেয়ে ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়।