আদ-দ্বীনে ৬ শিশুমৃত্যু: অবহেলার অভিযোগ এনে মামলা

আপডেট : ২৮ মে ২০২৬, ১২:১১ এএম

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত এক শিশুর স্বজন হাবিবুর রহমান বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। 

এদিকে ময়নাতদন্ত না করেই ওই ৬ শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (২৭ মে) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে মৃত্যুবরণ করা ছয় নবজাতকের মধ্যে একজন নবজাতকের পরিবারের তরফ থেকে থানায় এই মামলা করা হয়। সেই মামলায় অবহেলা কারণে শিশুর মৃত্যু কথা উল্লেখ করা হয়েছে। 

এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ছয় নবজাতকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদেরকে ময়নাতদন্ত করাতে চাইনি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এর আগে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এই ঘটনা ঘটে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত