টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবিলিটি রেটিং স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এই ধারাবাহিক স্বীকৃতি প্রাইম ব্যাংকের টেকসই ব্যাংকিংয়ে দৃঢ় ও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন, যা গ্রিন রিফাইন্যান্সিং, টেকসই কোর ব্যাংকিং কার্যক্রম এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ক্ষেত্রে প্রাইম ব্যাংকের সাফল্যের পরিচয় বহন করে। বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে ‘সাসটেইনিবিলিটি রেটিং’ চালু করে, যাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কর্মকা-ে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিমালা বাস্তবায়নে উৎসাহিত হয়। বিজ্ঞপ্তি