দেশীয় ফলের উৎপাদন বাড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ২২টি বিদ্যালয়ের ৯৫০ ছাত্রছাত্রীদের মধ্যে ফলদ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন হাকিমপুর উপজেলা
কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব চারা বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে দুটি করে কাঁঠাল ও একটি করে জাম ও নিমগাছের চারা বিতরণ করা হয়। সেই সঙ্গে কীভাবে এসব গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে, সেই সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন কৃষি কর্মকর্তা। এ সময় সেখানে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. মোনতাসির মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।