দাদি-নাতবউকে গলা কেটে হত্যা গ্রেপ্তার ১

বগুড়ায় বসতবাড়িতে ঢুকে দাদি শাশুড়ি-নাতবউকে গলা কেটে হত্যাকা-ের ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল ভোরে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার রাত ৮টার দিকে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় নৃশংস এ হত্যাকা-ের ঘটনা ঘটে। গ্রেপ্তার সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে।

বগুড়া জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকা-ের পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে মাঠে নামে। গ্রেপ্তার এড়াতে সৈকত নানা কৌশলে আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের চৌকস অভিযানে তাকে ধরা হয়েছে। নিহতরা হলেন স্থানীয় মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদি শাশুড়ি ও নাতবউ। একই ঘটনায় আহত হয় একই পরিবারের বুলবুলের মেয়ে বন্যা (১৬)। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।