ই-স্পোর্টস বিশ্বকাপে নকআউটেই থামলো বাংলাদেশের রেড হকস

ই-স্পোর্টস বিশ্বকাপে ফ্রি-ফায়ার গেম ইভেন্টে প্রথমবারের মতো সুযোগ পায় বাংলাদেশের রেড হকস দল। প্রথমবার ই স্পোর্টসের বিশ্বকাপ মঞ্চে নকআউট পর্বেই থামতে হলো বাংলাদেশের দলকে।

নকআউট পর্ব শেষে ১৮ দলের মধ্যে সবার শেষে রেড হকস। রেড হকসের মোট পয়েন্ট ৫৯। তবে নকআউট পর্বে শেষ দিনের শুরুটা ছিল আশাব্যঞ্জক। প্রথম দুই ম্যাচে ভালো পারফর্ম করে পয়েন্ট তালিকায় এগিয়ে এসেছিল বাংলাদেশের রেড হকস। কিন্তু শেষ চার ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।

ফাইনালসে যেতে হলে পয়েন্ট টেবিলে শীর্ষ ১২'র মধ্যে থাকতে হতো রেড হকসকে।