বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় বাজুসের শোক প্রকাশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, বিপুলসংখ্যক আহত ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

আজ সোমবার রাতে বাজুস থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এই ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে বাজুস।