ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের দিকে পৌর শহরের উত্তর সীমারপাড়া এলাকায় এ দsর্ঘটনা ঘটে।

নিহত তানহা আক্তার ওই জালাল মাস্টারের মেয়ে। নিহতের চাচা মাহমুদুল হাসান জানান, আমার ভাতিজা তানহা দুপুরেরর দিকে বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা চাপা দিলে মাথায় ও বুকে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়। পরে আহত তানহাকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।