লুকা মদ্রিচের বিদায়ে অনুমিত হয়ে পড়ে যে ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি উঠতে যাচ্ছে নতুন কারও গায়ে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি সম্ভাব্য নামটা কিলিয়ান এমবাপ্পে।
গেল গ্রীষ্মে যখন এমবাপ্পে রিয়ালে আসেন, তখন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৯ নম্বর জার্সি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ৯ নম্বর জার্সি পরেই গত মৌসুমে রেকর্ড ৪৪ গোল করেছিলেন এমবাপ্পে।
মোনাকোয় থাকতে ১০ নম্বর জার্সি পরতেন এমবাপ্পে, ফ্রান্স জাতীয় দলেও এখন ১০ নম্বর পরেন। তবে পিএসজিতে তিনি পরতেন ৭ নম্বর জার্সি।
তবে ১০ নম্বর জার্সি আর্দা গুলেরও পেতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে। তবে ইএসপিএন বলছে রিয়ালের ১০ নম্বর জার্সি এমবাপ্পেই পাবেন।
মদ্রিচ রিয়ালে তার ১৩ বছরের মেয়াদে ৮ বছর ধরে ১০ নম্বর জার্সিটি পরেছিলেন।