কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের রৌমারীর ভন্দুরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে দু-পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১১ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

নিহতরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন( ৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া( ৫৫) ও ফুলবাবু( ৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপুর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রি ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।