অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, এই সরকার দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।
এ সময় বিমান দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।