শেষমেশ নিশ্চিত হলো এশিয়া কাপ ২০২৫-এর আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভির টুইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের সঙ্গে ১১ সেপ্টেম্বর। দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে সুপার ফোর আয়োজন করা হবে। এরপর হবে ফাইনাল। টি-টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টের সব খেলা হবে আরব আমিরাতে।
সময়সূচী
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
৯ সেপ্টেম্বর: হংকং বনাম আফগানিস্তান
১০ সেপ্টেম্বর: ভারত বনাম ইউএই
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর: ইউএই বনাম ওমান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইউএই
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান