শুল্ক ইস্যুতে সোমবার যুক্তরাষ্ট্র যাবেন বাণিজ্য উপদেষ্টা, আশা শুল্ক কমার

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার (২৮ জুলাই) একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের এই দল আলোচনায় অংশ নেবে।

রবিবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব এ তথ্য জানান। তিনি বলেন, ২৯ ও ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।

মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো সম্ভব হবে। এমনকি ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পণ্যে শুল্কের হার কম হতে পারে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও বোয়িং উড়োজাহাজ আমদানি বাড়ানো হলেও বাংলাদেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না।