বিবর্ণ নেইমার

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন শুরু করতে চেয়েছিলেন নেইমার। মাঠে তিনি এখন ৯০ মিনিট থাকছেন এটিই যেন বড় পাওয়া। তবে নেইমারের পারফরম্যান্স এবং মাঠের বাইরের কর্মকা-ে স্বস্তিতে নেই নেইমার। এর আগে ম্যাচ হারের পর দর্শকের সঙ্গে তর্কে জড়ান। বাংলাদেশ সময় রবিবার সকালে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের ম্যাচ ছিল স্পোর্টস রেসিফের বিপক্ষে। রেসিফের এক সমর্থক নেইমারকে চটাতে বানিয়েছিলেন তার সাবেক প্রেমিকার মুখোশ। ম্যাচের আগে রেসিফের সমর্থকদের কয়েকজন প্ল্যাকার্ড এনেছেন, তাতে নেইমারকে উদ্দেশ্য করে লেখা ‘তুমি কখনো ব্যালন ডি’অর জিততে পারবে না।’

রেসিফের বিপক্ষেও ম্যাচে নেইমার খেলেছেন ৯০ মিনিট। তবে তার মাঠের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ম্যাচের চতুর্থ মিনিটে ড্রিক লাকেরদার গোলে পিছিয়ে পড়ে সান্তোস। তাদের বিপদ আরও বাড়ে প্রথমার্ধের যোগ করা সময়ে থমাস রিনকন লাল কার্ড দেখলে। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলে সান্তোস। ৭০ মিনিটে গুসতাভো কাভালেরোর আত্মঘাতী গোলে ২-০ তে পিছিয়ে পড়ে সান্তোস। তবে ৭৯ মিনিটে গ্যাব্রিয়েল বনটেমপো এবং ৮৮ মিনিটে জোয়াও ওথাভিয়ো বাসোর গোলে সমতায় ফেরে সান্তোস। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচ। ব্রাজিলের লিগে ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সান্তোস।