নতুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আমু ও এমপি গোলাপ

ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া সোমবার (২৮ জুলাই) দুই মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

জুলাই আন্দোলনের সময় মিরপুর-২ এ প্রকৌশলী সুজন মাহমুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার মামলায় আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে, ধানমন্ডির জিগাতলায় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকি হত্যা মামলায় গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আলাউদ্দিন গত ২১ জুলাই আমুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, সিআইডির পরিদর্শক ফজলুল হক খান গত ৩ জুলাই গোলাপের বিরুদ্ধে একই আবেদন করেন। 

আদালত উভয় আসামিকে উপস্থিত হয়ে শুনানির নির্দেশ দেন। সোমবার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।