আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ৩

নোয়াখালীর চৌমুহনীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে চৌমুহনীর রেলস্টেশন রোড এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের নেতৃত্বে ব্যানার-লিফলেট নিয়ে ২০-২৫ জনের একটি মিছিল বের হয়। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্র্বর্তী সরকারের বিপক্ষে বিভিন্ন সেøাগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। নোয়াখালীতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে মিছিলে থাকা তিনজনকে আটক করা হয়। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।