বিয়ের পর যেন নতুন করে ভাগ্যের চাকা খুলে যায় ছোটপর্দার শীর্ষ চাহিদা সম্পন্ন মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এবার এই আলোচিত তারকা নিজের জীবনের বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলবেন নতুন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। অনুষ্ঠানে প্রথম পর্বেই অতিথি হিসেবে থাকছেন এই লাক্সসুন্দরী। শনিবার ২ আগস্ট থেকে রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে শো’টি।
প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শো’তে মেহজাবীন চৌধুরী এমন অনেক কথা বলেছেন, যা তিনি আগে কখনো কোনো শো তে বলেননি বা এতটা খোলামেলাভাবে বলেননি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র সঞ্চালক রুম্মান রশীদ খান প্রায় দুই যুগ ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন।
মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইন-চার্জ, ক্রিয়েটিভ) এর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক যুগ ধরে সকাল বেলার নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ উপস্থাপনা করছেন।