গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ১১টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা