দুমকিতে ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেভিল হান্টে আ. লীগ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, মুরাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদিয়া গ্রামের বাড়ি থেকে ইউনিয়ন আ. লীগের সহসভাপতি ইউসুফ মোল্লা (৬৫) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরগরবদি ফেরিঘাট এলাকা থেকে ইউনিয়ন আ. লীগের সদস্য নুরুল ইসলামকে (৭০) গ্রেপ্তার করা হয়।

তাদের উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় শনিবার দুপুর ১২টায় কোর্টে চালান দেওয়া হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান রয়েছে।