পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে পাংগাশিয়া এলাকায় ব্যক্তিগত ভ্রমণে বের হন শামীমুজ্জামান ফিরোজ। এ সময় তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছিলেন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
কোরবানির মাংস পেয়ে খুশি চরাঞ্চলের মানুষ