নোয়াখালীতে জুলাই আন্দোলনে গেজেট ভুক্ত আরও ২ শহীদ পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। এ নিয়ে জেলায় গেজেটভুক্ত ২৫ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সঞ্চয় পত্রের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুর বারোটায় নোয়াখালীতে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নোয়াখালী সদর উপজেলার আব্দুল জাব্বার ও সোনাইমুড়ি উপজেলার আহসান হাবিব তামিমের পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত চেক প্রদান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমা বিনতে আমিন, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা।
এছাড়া সকাল ১১ টা থেকে নোয়াখালীতে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদশর্নীর আয়োজন করা হয়। এসময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘মাদার অফ জুলাই’ নামে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হয়।