শ্রীপুরে দুই ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একই দিনে বাবার মৃত্যুর দুই ঘন্টাপর ছেলেরও মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট)  কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর খবর শুনে ছেলেও হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

স্বজনরা জানান, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। আজ সকাল ১০ টার  দিকে তিনি মারা যান। পরে বাবুলকে তার বাবার মৃত্যুর খবর জানানো হয়। এ সময় বুকে ব্যথা অনুভূত হলে হাসপাতালে নেওয়া হয় বাবুলকে। ডাক্তার জানান হার্ট অ্যাটাক (হৃদ ক্রিয়া বন্ধ) হয়ে তার মৃত্যু হয়েছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম খান বলেন, “তারা দুজনেই দলিল লেখক ছিলেন। এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি দুটি কবরে বাবা ছেলে চিরদিনের জন্য শায়িত হবেন।”

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক বলেন, “ঘটনাটি খুবই হৃদয়বিদারক। আশা করি পরিবার এ শোক কাটিয়ে উঠবেন। ওই পরিবারের জন্য সমবেদনা রইল।”