খুলনায় আল আমিন (২৭) নামের এক যুবককে ধারলো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করেছ দুর্বৃত্তরা। রবিবার রাত ৯ টার দিতে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর হত্যা করা হয়।
এদিকে, দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৮ টার দিকে নগরীর ২ নম্বর কাস্টম ঘাট এলাকার একটি সেলুনের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সমনে পড়ে ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। নিহত আল আমিন একজন মৎস্য ঘের ব্যবসায়ী।
তিনি বলেন, ধারালো অস্ত্রদিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। তবে দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন না হলেও বিচ্ছিন্ন হওয়ার মতো। ওই যুবকের গায়ে গেঞ্জি ও গ্যাবাডিনের প্যান্ট রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত সোহেল ২ নম্বর কাস্টমঘাটের নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে ছিলেন। হঠাৎ ৪ থেকে ৫টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু তারেক বলেন, আহত যুবক স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক এবং টাকার লেনদেন নিয়ে ঘটনাটি ঘটতে পারে ধারণা করা হচ্ছে।