বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম থেকে জীবন বদলের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন শাকিব উদ্দিন। সেখানে দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রফেশনাল মার্কেটিংয়ের নানা বিষয়ে দক্ষতা অর্জন করেন। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেন গ্লোবাল ট্রেড নামের মার্কেটিং এজেন্সি।
এর মাধ্যমে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানিগুলোর মার্কেটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি দুবাইয়ের বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাট বিক্রিতে কাজ করছেন মার্কেটিং পার্টনার হিসেবে। এভাবে তার ব্যবসা আজ মিলিয়ন ডলারের পরিধি অতিক্রম করেছে। আর এক সময় কাজ না পাওয়া সেই তরুণ পরিণত হয়েছেন সফল উদ্যোক্তায়।
শাকিব উদ্দিন বলেন, ‘শুরুর দিকে কিছুই ছিল না। অনেক স্ট্রাগল করতে হয়েছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপর মার্কেটিং, ট্রেডিং নিয়ে কাজ শেখা শুরু করি। দেখতে-দেখতে ১২ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এখন আমি একজন সফল মার্কেটার।’
দুবাইতে অবস্থান করা শাকিব উদ্দিন বর্তমানে হাজারো প্রবাসীর অনুপ্রেরণা। তার মতে, পরিশ্রম, দক্ষতা আর সঠিক দিকনির্দেশনায় গ্রাম থেকে উঠে এসেও বিশ্বজয় সম্ভব।