তুমুল চর্চায় দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন

লম্বা সময় পার করে জুটি হয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন টলিডের দুই জনপ্রিয় তারকা দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। চলতি মাসেই মুক্তি পাচ্ছে তাদের বহুল প্রত্যাশিত ‘ধূমকেতু’ সিনেমাটি। কৌশিক গাঙ্গুলীর পরিচালনার এই ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে সম্প্রতি। এদিনই প্রায় এক দশক পরে একই মঞ্চে দেখা যায় সাবেক প্রেমিক-পেমিকা দেব-শুভশ্রী। 

আর তার পর থেকেই টলিপাড়ায় এই প্রেমিক যুগল নিয়ে জমে উঠেছে আলোচনার ঝড়। পাশাপাশি সমালেঅচনাও করছেন কেউ কেউ। কয়েকদিন ধরেই আইকনিক জুটিকে নিয়ে শোরগোল পড়ে গেছে। দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রও নানান রকম মন্তব্য করছেন।

দেব-শুভশ্রীর পুরনো রসায়নের মাঝে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাজের সাবেক স্ত্রী শতাব্দী মিত্র। শুভশ্রীর সিনেমার ট্রেলার মুক্তির ঠিক পরের সন্ধ্যায় শতাব্দীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। 

শতাব্দী লিখেছেন, কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁ-দিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক ১৩ বছর আগে। তিনি আরও লেখেন, আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ-দিকের চিনচিনে ব্যথা। আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।

যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি, তবে তার ইঙ্গিত যে রাজ চক্রবর্তীর দিকেই, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই টলিউডে। একসময় রাজের ক্যারিয়ারের শুরুতে শতাব্দীই ছিলেন তার পাশে। পরবর্তীতে রাজের জীবনে আসে একাধিক সম্পর্কের গুঞ্জন। এরপর বিচ্ছেদ ঘটে শতাব্দীর সঙ্গে। পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। এখন তাদের সংসার সুখেই চলছে। একমাত্র সন্তানকে নিয়ে রাজ ও শুভশ্রী সম্প্রতি ছুটি কাটাতে বেরিয়েছেন। 

প্রসঙ্গত, অাজ থেকে ২০১৪ সালের শুটিং হলেও আটকে যায় ‘ধূমকেতু’র। এটাই ছিল দেব-শুভশ্রীর শেষ একসঙ্গে কাজ। সিনেমা যেমন বন্ধ হয়ে গিয়েছিল, সম্পর্কেও নেমে এসেছিল ছায়া। দুজনের পথ আলাদা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়ও কেটে যায় যোগাযোগ। দেব সরাসরি ব্লক করে দিয়েছিলেন শুভশ্রীকে।