গুলশানে চাঁদাবাজি: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অপু 

গুলশানে চাঞ্চল্যকর ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (০৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানে চাঞ্চল্যকর ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।