চাঁদাবাজি ও অপরাধ সংক্রান্ত তথ্যের জন্য ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

ঠাকুরগাঁওয়ের স্থানীয় সমস্যা ও অপরাধ বিষয়ক সরাসরি তথ্য প্রাপ্তির জন্য নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের যে কোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অন্যান্য সমস্যা সম্পর্কিত তথ্য সরাসরি তিনি এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়ার সুযোগ পাবেন। মন্ত্রী এ বিষয়ে জনগণকে ওয়েবসাইটের মাধ্যমে সমস্যার কথা জানানোর আহ্বান জানান।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকে আমরা ইতোমধ্যেই অনেক মেসেজ পেয়েছি। আমার টিম এই মেসেজগুলো কম্পাইল করছে এবং শিগগিরই সেগুলোর উত্তর দেব।

নাগরিকরা চাইলে ওয়েবসাইটে গিয়ে যেকোনো ধরনের স্থানীয় সমস্যা বা অপরাধ সম্পর্কিত তথ্য সরাসরি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন পথ খুলে দেওয়া হয়েছে।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত