আগামী মাসের ২০ থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। এ জন্য অভিজ্ঞ ইরানি ফুটসাল প্রশিক্ষক সাঈদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লম্বা বাছাইপর্ব পেরিয়ে আজ ২৪ সদস্যের জাতীয় ফুটসাল দল ঘোষণা করেছে বাফুফে।
বাংলাদেশ জাতীয় ফুটসাল দল:
মাহমুদুল হাসান কিরণ, মেহরাব হোসাইন অপি, প্রেনচং ম্রো, মোস্তাজিব খান, কাজী ইব্রাহিম আহামেদ মৃদুল, মোহাম্মদ তুহিন, তৌহিদুল ইসলাম, সামসুদ্দিন খান লিমন, ইনতিসার মোস্তফা চৌধুরী, ফায়েদ আজিম ইফতি, নাইম হাসান, মনজুরুল করিম, শেখ আসিফ ইমরান, আবির হোসাইন, ফয়েজ আহমেদ পিয়াস, মইন আহমেদ, শ্রাবণ মেহেদী শাকিল, রাজন সরকার, ফয়সাল হোসাইন, জুবায়ের আহমেদ শান্ত, তাজওয়ার বিন কাশেম নিটল, সাগর সরকার, তাওহীদ হোসাইন নোমান এবং রাহবার খান স্মরণ।
দলে রয়েছেন প্রবাসী ফুটসাল খেলোয়ার রাহবার খান স্মরণ। গত ২৭ জুলাই দায়িত্ব গ্রহণের পর ইরানি প্রশিক্ষক সাঈদ খোদারাহমি বলেছিলেন, ‘আমি মনে করি আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। সবাই সমর্থন করবেন।’ এবার আনুষ্ঠানিকভাবে দল গোছানো সম্পন্ন হওয়ায় পরের পর্বের কাজ শুরু করবেন অভিজ্ঞ এ ফুটসাল কোচ।