‘স্টার নাইট’-এ চঞ্চল চৌধুরী

নাটকেরে চেয়ে চলচ্চিত্র নিয়েই বেশি সময় পার করছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি সময় পেলে টিভি অনুষ্ঠানগুলোতেও যোগ দেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা নিজের অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলবেন। জানাবেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের কথা, যা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে আলোচনা করবেন তিনি। অনুষ্ঠানে কথামালার পাশাপাশি চঞ্চলের প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।