পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক মাদক ও অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. শাহানুর (৫৩)। গত বুধবার রাতে উপজেলার হলদিয়া গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে পিস্তল-গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহানুর একই উপজেলার খরিয়া গ্রামের প্রয়াত গিয়াসউদ্দিন সরদারের ছেলে।

র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গ্রেপ্তার শাহানুর একজন পেশাদার মাদকব্যবসায়ী। গতকাল তার বিরুদ্ধে লৌহজং থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।