একবার বিবাদ ভুলে কাছে আসা, আবার অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটা- এভাবেই চলছে কনটন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যকার সম্পর্ক। যদিও এরইমধ্যে হিরো আলমকে তালাক দিয়েছেন বলে দাবি করছেন রিয়া। কিন্ত তবুও থেমে নেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনা। এবার সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়া মনির বিরুদ্ধে কঠিন অভিযোগ তুলে হিরো আলম জানান, রিয়া কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।
সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘আমি রিয়া মনিকে ফোন দিয়েছি, জিজ্ঞেস করলাম তুমি কোথায়? সে বললো আমার ভাইয়ের বাসায়। আমি ভিডিও কল দিলাম সে ধরে না। সে বলছে আমি বেড়াতে আসছি। কিন্তু দেখা গেল সে আছে কক্সবাজারে। আমার লোকজন আছে সেখানে তাদেরকে আমি পাঠালাম, হোটেলে গিয়ে বিস্তারিত তারা আমাকে বিস্তারিত পাঠালো। রুম নম্বর , ভিডিও। এরপর আমি মামলা করি।’
হিরো আলম বলেন, তার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি হুট করে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার হোটেলে চলে গেল। সেখানে গিয়ে সে অভির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছে। তাকে আসলে ধরে রাখা যাবে না। কিছু হলেই সে অন্য ছেলেদের কাছে চলে যায়। আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, সে দিক। আমি দেশ বাসীর কাছে ক্ষমা চাই।
অন্যদিকে রিয়া মনি দাবি করে আসছেন হিরো আলম তার দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই হিরো আলমকে তালাকের সিদ্ধান্ত নেন তিনি।