পরীকে হিরো আলমের পরামর্শ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

 পেশাগত দায়িত্ব পালনকালে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। একই সঙ্গে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে পরীমণিকে পরামর্শ দিয়েছেন তিনি। 

সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলায় এসব কথা বলেন হিরো আলম। 

তিনি বলেন, পরীমনির একটি ঘটনা নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছেন। আমিও এ ঘটনায় দুঃখিত। মিডিয়া না থাকলে আজ হিরো আলম আপনাদের সামনে আসতে পারত না। মিডিয়ার কারণেই আজ আমি পরিচিতি পেয়েছি। পরীমর আচরণের সমালোচনা করে তিনি বলেন, দেশের প্রথম সারির নায়িকা পরীমনি সাংবাদিককে যেভাবে গালাগাল করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। 

হিরো আলম আরও বলেন, ‘পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, আবার জিরোইনও বানাতে পারে। দেশজুড়ে এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে। আমরা চাই, এর সমাধান হোক। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত