দুমকিতে ৬৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে ৬৫০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান জিয়া (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পায়রা সেতুর টোল প্লাজায় চেকপোস্টে নিয়মিত তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জিয়াউর রহমানের গ্রামের বাড়ি কক্সবাজারের সুগন্ধা লাইট হাউস, ১২ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম খুকু হাওলাদার ওরফে মনির। তিনি বর্তমানে পটুয়াখালী সদর থানার মৌকরণের পিয়ার পুর এলাকায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন মাদক কারবারি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার সকালে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।