ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৯৫ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।

এতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ৩০৪ জন। মারা গেছেন ৯৮ জন।