লেস্টার সিটি গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮তম হয়ে নেমে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় স্তর অর্থাৎ ইংলিশ চ্যাম্পিয়নশিপে। লেস্টারে খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী মৌসুমের শেষ দিকে ধারে খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে। তিনি আবারও ফিরেছেন লেস্টারে। দলের প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। আজ থেকে হামজাদের আসল পরীক্ষা শুরু। আর সেটি হলো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে ফের প্রিমিয়ার লিগে ফেরা। হামজা লেস্টারে বলেই বাংলাদেশের মানুষের এবার নজর থাকবে চ্যাম্পিয়নশিপেও।
আজ লেস্টার তাদের প্রথম ম্যাচ খেলবে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
চ্যাম্পিয়নশিপে মোট ২৪ দল খেলে। অর্থাৎ প্রতিটি দল মৌসুমে খেলে ৪৬ ম্যাচ। এরপর শীর্ষ দুই দল সরাসরি চলে যায় ইপিএলে। তিন থেকে ছয় নম্বর দলের মধ্যে প্লে-অফ পর্ব শেষে সুযোগ পায় আরও একটি ক্লাব।