ফ্রান্সের বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ে অন্যতম বড় ভূমিকা ছিল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। তার বীরত্বেই টাইব্রেকারে ৩৬ বছর পর শিরোপা জেতে লিওনেল মেসির দল। তাই ফরাসিদের কাছে মার্তিনেজ এক অপ্রিয় নাম। এবার প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ফরাসি দর্শকদের দুয়ো শুনতে হলো মার্তিনেজকে।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম সফরে গতকাল ফ্রান্সের অরেঞ্জ ভেলোড্রোম স্টেডিয়ামে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা। ৩-১ গোলে জেতা এই প্রীতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মার্টিনেজ। তিনি ডাগ-আউটে বসে সতীর্থের সঙ্গে কথা বলছিলেন। জায়ান্ট স্ক্রিনে তার ছবি ভেসে উঠতেই গ্যালারিতে শুরু হয় হুইসেল আর দুয়োধ্বনি। তবে সেসব উপেক্ষা করে তিনি হাসিমুখে সতীর্থের সঙ্গে আলাপ চালিয়ে যান।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, ডাচ গোলরক্ষক মার্কো বিজোকে নিয়ে ম্যাচ শুরু করে ভিলা। খেলা শুরুর আগে ক্যামেরা ২৩ নম্বর জার্সিধারী মার্টিনেজকে ধরতেই দর্শকরা ক্ষেপে ওঠে। তারা যেন বিশ্বকাপ ফাইনালের বদলা নিতেই দুয়োধ্বনি দেওয়া শুরু করে। এর আগেও এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছিলেন, তিনি ফরাসি ফুটবলভক্তদের কারণে তার জীবনের সবচেয়ে কঠিন দিন কেটেছে।
‘ফিলিস্তিনের পেলে’ কীভাবে মারা গেলেন? সালাহর প্রশ্নে জবাব নেই উয়েফার
মেসির মাঠে ফেরা দীর্ঘায়িত হচ্ছে