আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১০ আগস্ট) ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ২৬ জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গণ সমাবেশে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন, খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) খুলনা মহানগর সভাপতি মাওলানা মুফতি আমানুল্লাহ, খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-আড়ংঘাটা থানা) কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, খুলনা-৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, খুলনা ৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম ও খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) খুলনা জেলা শাখার সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
নাসির উদ্দিন জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটি খুলনার ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। তবে ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে।