খুলনায় কেএমপির রুদ্ধশ্বাস অভিযানের এক সপ্তার মধ্যে আবারও সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম রফিক গাজী (৪৫)। সে রতন গাজীর ছেলে।
ঘটনাটি ঘটেছে খুলনা নগরের লবণচোরা থানার মাথাভাঙা এলাকায়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছে, শুক্রবার আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি ছুরি পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানা গেছে নিহত রফিক গাজী বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। টাইগার রফিক ওরপে ধরতে ঢাকাইয়া রফিক নামে পরিচিত। লবনচরা থানা সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত চলছে অচিরেই সকল তথ্য বের হয়ে যাবে।
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০