৭ ডিআইজি হলেন অতিরিক্ত আইজিপি

বাংলাদেশ পুলিশের সাতজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) সুপার নিউমারারি হিসেবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

পদোন্নতি হওয়া কর্মকর্তারা হলেন এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ সৃজনের তারিখ থেকে এই সাতটি সুপার নিউমারারি পদের মেয়াদ এক বছর।