বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংসের হয়ে আজ অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে মাঠে নামবে কিংস।
সব কিছু ঠিক থাকলে এ ম্যাচ দিয়েই প্রথমবার কিংসের জার্সিতে দেখা যাবে ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারকে। গেল মাসে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবাকে দলে নিয়ে চমক দেখায় বসুন্ধরা। ১০ আগষ্ট দোহায় সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে করেছেন অনুশীলনও।
চ্যালেঞ্জ লিগের এই ধাপ শেষে তিনি বাংলাদেশে ফিরে লিগে কিংসের হয়ে খেলবেন। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ও জাতীয় দলের জন্যও বিবেচনায় আছেন এই তরুণ।
বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে কিংস-আল কারামাহ ম্যাচটি।