নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। (মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক পুরুষ ও নারী মৃত্যুবরণ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আনুমানিক একজন ৫০ বছর বয়সী নারী এবং ৪৫ বছর বয়সী পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নি।
ঘটনা ঘটা মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। তিনি বলেন, আমরা সরকারি হাসপাতালে গিয়ে আহত ৫ জনের মধ্যে অ্যাম্বুলেন্সযোগে ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং দুইজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়েছি। তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর থেকেই ৩ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এর ফলে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে যায়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।