আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় লন্ডনের জ্যাক কার্টার প্যাভিলিয়নে এই অনুষ্ঠান হয়।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাসের শেইখের সভাপতিত্বে ও সরফরাজ আহমেদ সরফু’র পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান ও মানব সেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং এই আয়োজনের মাধ্যমে ক্রীড়া চর্চার প্রসারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনের প্রথম দিন ৮ টিমের খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় জাতীয় দলের খেলোয়াড় আশরাফুল, সাব্বির রহমান, মোসাদ্দেক, আবু হায়দার রনিসহ জাতীয় দলের অনেক খেলোয়াড়রা অংশ নেন।