খুলনায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী নিহত

খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী মারা গেছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে।

ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনজার্জ মো. ফজলুল করিম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপরেশন করার জন্য একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরলে অ্যাম্বুলেন্স খাদে পড়ে যায়।

অ্যাম্বুলেন্স থাকা চারজনের তিনজন সুস্থ্য থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। ময়নার মরদেহ হাসপাতালে রয়েছে। তবে চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল করিম বলেন, সংবাদ শুনেই ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়না মারা গেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হবে।