ধমক দিয়ে নির্বাচন বন্ধ রাখা যাবে না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন, এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে নবনির্বাচিত ড্যাব নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

 জাহিদ হোসেন বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। 

এই আন্দোলনে ঐক্যবদ্ধ সব শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।