বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের পারিবারিক সংকট ঘনীভূত হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি এখন মায়ের গুরুতর অসুস্থতায়ও গভীরভাবে উদ্বিগ্ন।
জানা গেছে, তার মা বেগম জেবুন নেসা বার্ধক্যজনিত জটিলতা বৃদ্ধির কারণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। বয়স প্রায় ৮২ বছর হওয়ায় চিকিৎসকেরা শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৪ নভেম্বর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এর ঠিক আগের দিন, ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকেও একই হাসপাতালে নেওয়া হয়। ব্যক্তিগত চিকিৎসক হিসেবে জাহিদ হোসেন তার চিকিৎসাসংক্রান্ত সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। এর মধ্যেই পরদিন তার মাকেও একই হাসপাতালের সিসিইউতে ভর্তি করাতে হয়।
দলীয় প্রধান ও মাকে একই সময়ে সঙ্কটাপন্ন অবস্থায় দেখতে হওয়ায় তিনি মানসিকভাবে বেশ চাপে আছেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এই পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি সরকার গঠন করলে লবণ আমদানি করবে না